নতুন কী আছে
  • স্টক তালিকা প্রিন্ট করলে এখন সব আইটেম ছাপবে (আগে প্রথম ২০টার বেশি বাদ পড়ে যেত)
  • বিক্রয়ের "আইটেম পিকার" প্যানেল এখন সংকুচিত করে রাখা যাবে, প্রয়োজনে আবার বড় করে দেখা যাবে
  • বিক্রয়ে আইটেম পরিবর্তনের সময় সার্চ ড্রপডাউন এখন সঠিক জায়গায় দেখাবে (আগে মাঝে মাঝে টেবিলের নিচে কাটা পড়ত)
  • বাংলা ফোনেটিক টাইপিং এখন এক পাতা থেকে আরেক পাতায় গেলেও নতুন যোগ হওয়া ঘরে ঠিকমতো কাজ করবে
  • বিক্রয়ের মতো এখন "গ্রহণ" (ক্রয়)-এরও একটি সংশোধন ও মুছে ফেলার লগ যোগ হয়েছে — কে, কখন, কী বদলেছে তা আগে-পরে তুলনা করে দেখা যাবে
  • পণ্যের লাভ-ক্ষতির হিসাব এখন বিক্রয়ের সময়কার ক্রয়মূল্য অনুযায়ী স্থির থাকবে — পরে ক্রয়মূল্য বদলালেও পুরনো বিক্রয়ের রিপোর্ট আর বদলাবে না
  • ক্রয় করার সময় এখন চাইলে সাথে সাথে পণ্যের ক্রয়মূল্যও আপডেট করে দেওয়া যাবে (টিক বক্স দিয়ে, ডিফল্ট চালু)
  • বিক্রয় করার সময় পণ্যের সাম্প্রতিক ক্রয়ের ইতিহাস (কবে, কোন সরবরাহকারীর কাছ থেকে, কত দামে কেনা হয়েছে) এখন দেখা যাবে
  • স্টক তালিকা প্রিন্ট করলে এখন শুধু জরুরি কলামগুলো দেখাবে, পাতা আরও পরিষ্কার লাগবে
  • কাস্টমার ও সরবরাহকারীর লেজার প্রিন্টে নাম বোল্ড ও বড় করে দেখাবে, সরবরাহকারীর প্রতিষ্ঠানের প্রোপ্রাইটরের নামও যোগ হয়েছে
  • কীবোর্ড শর্টকাট উইন্ডো নতুন করে সাজানো হয়েছে — এখন সব শর্টকাট এক নজরে দুই কলামে দেখা যাবে, আর সার্চ বক্স দিয়ে খুঁজেও পাওয়া যাবে
  • দিনশেষ রিপোর্টে "ক্যাশ মেলানো" ট্যাব এখন আগে খুলবে; মেলানোর পর নতুন বিক্রয়/খরচ যোগ হলে সতর্কবার্তা দেখাবে যে হিসাব পুরনো হয়ে গেছে
  • দিনশেষ রিপোর্টের ক্যাশ মেলানোর ঘরগুলো আরও স্পষ্ট করে সাজানো হয়েছে, প্রতিটি টাকার অংকের নিচে কথায়ও লেখা থাকবে (যেমন: এক হাজার টাকা মাত্র)
  • বিক্রয় সংশোধনের লগে এখন আগের ও পরের তথ্য পাশাপাশি তুলনা করে দেখা যাবে
  • খরচ ও জমার তালিকায় অপ্রয়োজনীয় কলাম বাদ দিয়ে নিচে মোট টাকার যোগফল (কথায়সহ) দেখানো হচ্ছে
  • খরচ ও জমার তালিকা এখন আলাদা দুইটি কলামে দেখাবে, খুঁজে পাওয়া আরও সহজ হবে
  • দিনশেষ রিপোর্ট এখন স্টাফরাও দেখতে পারবে (আগে শুধু অ্যাডমিন দেখতে পারতো)
  • রিপোর্ট পেজে কুইক-ডেট বাটনে ক্লিক করলে মাঝে মাঝে তারিখ ঠিকমতো বসতো না — ঠিক করা হয়েছে
  • বিক্রয় রিপোর্টে একই চালানের একাধিক আইটেম থাকলে কাস্টমার নাম, তারিখ ও সময় এখন শুধু প্রথম রো-তে দেখাবে, বারবার দেখাবে না
  • প্রিন্ট করলে কাস্টমার/সরবরাহকারী/পরিশোধ তালিকা মাঝেমধ্যে সাদা পাতা আসত — ঠিক করা হয়েছে
  • পণ্য যোগ/এডিট করার সময় এখন ঐচ্ছিকভাবে "ব্র্যান্ড" বাছাই করা যাবে (ক্যাটাগরির মতোই — সাইডবারে নতুন মেনু)
  • অ্যাপের সব জায়গায় টাকার অংক এখন সহজভাবে দেখাবে (৳ ১০০.০০ এর বদলে শুধু ৳ ১০০)
  • বিক্রয় তৈরির পেজে আইটেম পিকার এখন পণ্যের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেখাবে, খুঁজে পাওয়া সহজ হবে
  • দিনশেষ রিপোর্টে নতুন "ক্যাশ মেলানো" ট্যাব — একপাশে দিনের সব ক্যাশ ইন (বিক্রয়, বাকী আদায়, জমা), আরেকপাশে ক্যাশ আউট (পণ্য গ্রহণ পরিশোধ, সরবরাহকারী পরিশোধ, খরচ) — মিলিয়ে দেখা এখন অনেক সহজ
  • বিক্রয় তৈরির পেজে বড় মনিটরে নতুন "আইটেম পিকার" — প্রায়ই বিক্রি হওয়া, পছন্দের (⭐ স্টার) ও সব আইটেম একসাথে ক্লিক করে কার্টে যোগ করা যাবে
  • প্রতিটি আইটেমে ⭐ চিহ্ন দিয়ে নিজের পছন্দের আইটেম হিসেবে মার্ক করে রাখা যাবে (প্রতি ইউজারের নিজস্ব পছন্দ, সবসময় মনে থাকবে)
  • সেলস ইনভয়েসে প্রতিষ্ঠান ও প্রোপ্রাইটরের নাম এখন বোল্ড করে দেখাবে
  • কাস্টমার পরিশোধ ও কাস্টমার লেজার রিপোর্ট পেজে কাস্টমার বাছাই করলে এলাকা এখন স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে
  • প্রিন্টে এক লিস্টের কিছু রো অন্যগুলোর চেয়ে বড় দেখানোর সমস্যা ঠিক হয়েছে (লম্বা নাম এখন ছোট করে দেখাবে, উচ্চতা সমান থাকবে)
  • সরবরাহকারীর "অগ্রিম" ব্যাজ ও লেজারে মাইনাস (−) চিহ্ন এখন সঠিক জায়গায় বসবে
  • পণ্য গ্রহণের অতিরিক্ত খরচ/জমা এবং কাস্টমার-সরবরাহকারীর পুরনো বাকী/দেনার ঘরেও এখন বাংলায় বানান করে টাকার অংক দেখাবে
  • পুরনো বাকী/দেনার ঘর এখন শুধু অ্যাডমিন দেখতে ও বদলাতে পারবে, স্টাফ পারবে না
  • পণ্য গ্রহণে বেশি টাকা পরিশোধ করলে এখন সেটা সরাসরি একই রশিদে "অতিরিক্ত পরিশোধ" হিসেবে দেখাবে (আলাদা রশিদ ভাগ হবে না — হিসাব বোঝা সহজ হবে)
  • পরিশোধের ঘর খালি রেখে পণ্য গ্রহণ সাবমিট করতে গেলে আটকে যাওয়ার সমস্যা ঠিক হয়েছে
  • পণ্য গ্রহণ/বিক্রয় এডিট পেজ খুললে সরবরাহকারী/কাস্টমারের আগের বকেয়া এখন সাথে সাথেই দেখাবে
  • পণ্য গ্রহণ ডিলিট বা সংশোধন রিকোয়েস্ট পাঠালে এখন অ্যাডমিনের ফোনে সাথে সাথে SMS যাবে (বিক্রয়ের মতোই), সাথে সরাসরি অনুমোদন পেজের লিংক থাকবে
  • তালিকা প্রিন্ট করলে "অ্যাকশন" কলাম আর ছাপবে না — কাস্টমার, সরবরাহকারী, পরিশোধ তালিকা ও আইটেম তালিকায়
  • আইটেম তালিকায় নতুন প্রিন্ট বাটন যোগ হয়েছে (আগে ছিল না)
  • স্টক প্রিন্টে ক্যাটাগরি কলাম বাদ দিয়ে আইটেমের নাম সবসময় এক লাইনে দেখাবে
  • সরবরাহকারী তালিকার "অগ্রিম" ব্যাজে এখন মাইনাস (−) চিহ্ন দেখাবে
  • সরবরাহকারী লেজারে "দুই টেবিল" ভিউ ব্যবহারের পর "এক টেবিল" ভিউয়ের হিসাব ভুল দেখানোর একটা বাগ ঠিক করা হয়েছে
  • বিক্রয়ের সময় ছাড় ও অতিরিক্ত খরচের ঘরেও এখন বাংলায় বানান করে টাকার অংক দেখাবে
  • কাস্টমার/সরবরাহকারী সার্চ বক্সের সাজেশন লিস্ট বড়/ছোট ফন্ট সেটিংয়ে (A/A+/A-) মাঝে মাঝে ভুল জায়গায় দেখাত — ঠিক করা হয়েছে
  • বিক্রয় ডিলিট রিকোয়েস্ট পাঠালে এখন অ্যাডমিনের ফোনে সাথে সাথে SMS যাবে
  • পুরনো বাকী/দেনা এবং ক্রেডিট লিমিটের ঘরে এখন বাংলা সংখ্যা লিখেও (১, ২, ৩...) সরাসরি বসানো যাবে
  • মেমো এখন ২০টা পর্যন্ত আইটেমে আগের মতোই স্বাভাবিক সাইজে ছাপবে, ২০-৪০টা আইটেমে ধীরে ধীরে ছোট হয়ে এক পাতাতেই আঁটবে
  • সরবরাহকারী তালিকায় কাস্টমারের মতোই ফিল্টার চিপ ও লাইভ সার্চ যোগ হয়েছে (বকেয়া/অগ্রিম/পরিষ্কার/সব)
  • কাস্টমার ও সরবরাহকারী তালিকা প্রিন্ট করলে এখন পাতার সব তথ্য (শুধু বর্তমান পেজের ১৫টা নয়) ছাপবে
  • তালিকা প্রিন্টে শিরোনাম দুইবার ছাপার সমস্যা ঠিক করা হয়েছে
  • বিক্রয়ের সময় বেশি লাভের সতর্কতা এখন ছোট লাল-হলুদ ⚠ ত্রিভুজ চিহ্ন হিসেবে দেখাবে (আগের "অতিরিক্ত!" লেখার বদলে) — চিহ্নের উপর মাউস রাখলে কত শতাংশ লাভ তা দেখা যাবে
  • পুরনো বাকী/দেনা বসালে বা বদলালে এখন সঙ্গে সঙ্গে তালিকায় দেখাবে — আগে একবার লেজার না খোলা পর্যন্ত "পরিষ্কার" দেখাত (কাস্টমার ও সাপ্লায়ার দুটোতেই)
  • পুরনো বাকীর ঘর খালি রেখে সেভ করলে আর সমস্যা হবে না — খালি মানে শূন্য (৳০) ধরা হবে
  • পণ্য রিসিভ লিস্ট, সরবরাহকারী পরিশোধ তালিকা, দৈনিক রিসিভ/পরিশোধ রিপোর্ট ও লেজার-সিলেক্টে সরবরাহকারীর নামের নিচে এখন প্রোপ্রাইটরের নামও দেখাবে
  • শুধু বাকী আদায় হওয়া দিনে দৈনিক বিক্রয় রিপোর্ট খুলতে গেলে মাঝে মাঝে এরর দেখাত — ঠিক করা হয়েছে
  • বিক্রয়/পণ্য গ্রহণ ফর্মে "আইটেম যোগ করুন" বক্স এখন স্ক্রল করলেও উপরে আটকে থাকবে — অনেক আইটেমের লম্বা তালিকাতেও নতুন আইটেম যোগ করতে আর উপরে ফিরতে হবে না
  • নতুন শর্টকাট Alt+F — যেকোনো ঘর থেকে এক চাপে আইটেম খোঁজার ঘরে চলে যাবে
  • পুরনো খাতার বাকীসহ কাস্টমার/সাপ্লায়ার যোগ করা যাবে — নতুন/সম্পাদনা ফর্মে "পুরনো বাকী" ঘর, আর লেজারে সেই বাকী প্রথম লাইনে দেখাবে
  • CSV ফাইল দিয়ে একসাথে অনেক কাস্টমার/সাপ্লায়ার ইমপোর্ট — টেমপ্লেট ডাউনলোড করে নাম-ফোন-বাকী পূরণ করুন, আগে প্রিভিউ দেখে তারপর নিশ্চিত করুন; আগের জনের সাথে মিলে গেলে বাদ পড়বে ও জানানো হবে
  • কোনো আইটেমের দাম ৳০ রেখে বিক্রয় সাবমিট করা যাবে না — দাম দিতে বলবে (ভুলে দাম না বসানো আটকাতে)
  • অতিরিক্ত লাভের সতর্কতা এখন ১৫% থেকে (আগে ১০%), লেখা ছোট করে "অতিরিক্ত!"
  • দৈনিক বিক্রয় রিপোর্টে কাস্টমারের ঘরে এখন দোকানের নামের সাথে মালিকের নামও দেখাবে — বাকি অ্যাপের মতোই
  • ড্যাশবোর্ডে "কম/শেষ স্টক" কার্ডের সংখ্যা দুটি জোড়া লেগে ভুল দেখাত — ঠিক করা হয়েছে
  • ইউজার ভিত্তিক বিক্রয় টেবিলের "পরিশোধ" ঘরে এখন বাকী আদায়ের টাকাও যোগ হবে — উপরের কার্ডের সাথে মিলবে
  • কিছু বাংলা ফন্টে ইংরেজি সংখ্যার কমা অদ্ভুত দেখাত — এখন সব ফন্টে সংখ্যা ও কমা একই রকম পরিষ্কার দেখাবে
  • নতুন সফটওয়্যার টেস্টিং শীট — ঠিকানায় /testing লিখে যে কেউ (লগইন ছাড়াই) খুলতে পারবে; প্রতিটি ফিচার পাস/ফেল/বাকি চিহ্নিত করা ও মন্তব্য লেখা যাবে
  • টেস্টিং শীটের সব ফলাফল CSV ফাইলে ডাউনলোড করা যাবে, আবার সেই ফাইল আপলোড করলে অন্য কম্পিউটারেও ঠিক যেখানে ছিল সেখান থেকে দেখা যাবে
  • কাস্টমার ও সাপ্লায়ার লেজার রিপোর্টে নতুন "এক টেবিল / দুই টেবিল" ভিউ টগল — দুই টেবিল মোডে জমা/পরিশোধ আলাদা তালিকায় দেখা যাবে; পছন্দ মনে রাখা হয়
  • সাপ্লায়ার লেজারে "পূর্বের অবশিষ্ট" এখন শুধু আসল বাকী থাকলেই দেখাবে (আগে সবসময় ৳০ দেখাত)
  • বিক্রয় সংশোধন (এডিট) পেজেও এখন "লোকসান!" ও "অতিরিক্ত লাভ!" সতর্কতা দেখাবে — নতুন বিক্রয়ের মতোই
  • পণ্য গ্রহণ (রিসিভ) বিবরণে এখন সঠিক সময় (ঘণ্টা:মিনিট:সেকেন্ড) দেখাবে
  • ক্যাশ মেমোতে দোকানের ফোন নম্বর প্রিন্টে আরও বড় ও স্পষ্ট
  • ক্যাশ মেমোর নিচের হিসাব অংশে শুধু "মোট বস্তা" ও "বাকী" বোল্ড থাকবে, বাকি লাইনগুলো স্বাভাবিক — জরুরি সংখ্যা দুটো চোখে পড়বে
  • চ্যাট বাটন এখন পাতায় স্ক্রিনের ডান কিনারায় ছোট আকারে থাকবে, ক্লিক/hover করলে পুরোপুরি দেখা যাবে — আর কনটেন্ট ঢাকবে না
  • টেবিল বড় করে দেখার বাটন কিছু ক্ষেত্রে (ভিউ পাল্টালে) দেখা যাচ্ছিল না — ঠিক করা হয়েছে
  • কাস্টমার ও সাপ্লায়ার লেজার রিপোর্টে সর্বমোট বাকী/জমার অঙ্ক এখন লুকানো থাকে — ক্লিক করলেই দেখা যায়, প্রিন্টে সবসময় লুকানো (শুধু অবশিষ্ট বকেয়া দেখাবে)
  • কাস্টমার ও সাপ্লায়ার লেজার রিপোর্ট প্রিন্ট করলে এখন কম কাগজ লাগবে — উপরের অংশ ছোট করা হয়েছে
  • রুট প্যানেলে নতুন "ডেটা ক্লিনআপ" অপশন — কোনো শাখার টেস্ট লেনদেন (বিক্রয়, ক্রয়, পরিশোধ) মুছে ফেলা যাবে কাস্টমার-সাপ্লায়ার-পণ্যের তালিকা অক্ষত রেখে
  • ক্যাশ মেমো প্রিন্টে ছেঁড়ার অংশ (কাস্টমার স্লিপ) এখন আইটেম কম হলেও কাগজের একদম নিচে বসবে — আগে অল্প আইটেমের মেমোতে অংশটি মাঝখানে উঠে যেত
  • পুরো অ্যাপে লেখার সাইজ বড় ও মোটা করা হয়েছে — বিশেষ করে সব লিস্ট/টেবিলের নাম ও টাকার অঙ্ক, স্টাফদের পড়তে অনেক সহজ
  • ক্যাশ মেমোতে এখন কোন কর্মচারী বিক্রয়টি করেছে তার নাম ("বিক্রেতাঃ") দেখাবে
  • ক্যাশ মেমো এক পাতায় সর্বোচ্চ ২০ আইটেম (আগে ২৫) — আইটেমের লেখা আরও বড় ও পড়ার উপযোগী
  • মেমোর উপরের দোকানের নাম নতুন সুন্দর ফন্টে ও বড় করে ছাপবে, প্রোপ্রাইটরের নাম মোটা
  • মেমোর নিচের অংশ পরিপাটি করা হয়েছে — চালান/কাস্টমার/তারিখ এক লাইনে, অপ্রয়োজনীয় "কথায়" লাইন বাদ, ছেঁড়ার অংশ সাজানো
  • ক্যাশ মেমো প্রিন্ট আরও নিখুঁত হয়েছে — সব মেমোতে এখন একই ফন্ট সাইজ (আগে আইটেম কম-বেশি হলে সাইজ বদলে যেত), স্টাফদের পড়তে সুবিধা
  • এক পাতায় সর্বোচ্চ ২৫ আইটেম — এর বেশি হলে নিজে থেকে ২ পাতায় ছাপবে, লেখা আর ছোট হবে না
  • ছেঁড়ার অংশে এখন কাস্টমারের নাম ও তারিখ থাকবে (পুরনো মেমোর মতো), আর অপ্রয়োজনীয় ফাঁকা টেবিলটি বাদ
  • দোকানের নাম আরও বড় করে ছাপবে, আর ছেঁড়ার অংশ কাগজের একদম নিচে বসবে
  • প্রথমবার প্রিন্ট বাটনে চাপলেই সম্পূর্ণ মেমো দেখাবে — আগে মাঝেমধ্যে প্রথমবার ফাঁকা আসত
  • বিক্রয়ে লাভ ক্রয়মূল্যের ১০% ছাড়ালে "অতিরিক্ত লাভ!" সতর্কতা দেখাবে (আগে ছিল ২৫%) — ভুল দাম বসানো ধরার জন্য
  • পণ্য গ্রহণে কোনো পণ্যের দাম আগের চেয়ে ৫% বেশি হলে "⚠ দাম বেড়েছে!" সতর্কতা দেখাবে
  • রিসিভ বিবরণ পেজে নতুন "নতুন পণ্য গ্রহণ" বাটন — এক ক্লিকে আবার পণ্য গ্রহণ ফর্মে যাওয়া যাবে
  • অ্যাপ এখন অনেক দ্রুত — সব ফন্ট, আইকন ও প্রয়োজনীয় ফাইল সার্ভারেই রাখা হয়েছে, বাইরে থেকে কিছু আনতে হয় না; ইন্টারনেট ধীর বা বন্ধ থাকলেও পেজ ও প্রিন্ট দ্রুত আসবে
  • প্রিন্ট বাটনে চাপার পর প্রিন্ট আসতে আগের চেয়ে কম সময় লাগবে
  • সেটিংসে বাংলা ফন্টের নতুন অপশন যোগ হয়েছে — বর্ণমালা, কাজী টাইপো, পত্র স্যান্স সহ আরও কয়েকটি ফন্ট বেছে নেওয়া যাবে
  • ক্যাশ মেমোতে পণ্যের সংখ্যা অনুযায়ী লেখার সাইজ নিজে থেকে ঠিক হবে — কম পণ্যে বড়, বেশি পণ্যে ছোট, সবসময় এক পাতায়
  • সাইডবারে "বিক্রয় লিস্ট" মেনুটি আলাদা রঙে হাইলাইট করা হয়েছে
  • ক্যাশ মেমো এখন দোকানের আসল মেমো কাগজে (লাল বর্ডারওয়ালা) ঠিকঠাক প্রিন্ট হবে — লেখা বর্ডারের ভেতরে থাকবে, ছেঁড়ার অংশ নিচে বসবে
  • প্রিন্টে আর কালার ব্যাকগ্রাউন্ড ছাপা হবে না — সাদা কাগজে গাঢ় কালো লেখা, পড়তে সুবিধা ও কালি সাশ্রয়
  • সব রিপোর্ট ও লেজার প্রিন্টে অপ্রয়োজনীয় ফাঁকা জায়গা কমানো হয়েছে — এক পাতায় অনেক বেশি লাইন আসবে
  • স্টক, কাস্টমার, বিক্রয়, পণ্য গ্রহণ ও পরিশোধ তালিকা পেজে নতুন প্রিন্ট বাটন যোগ হয়েছে
  • কাস্টমার লেজার প্রিন্টে কাস্টমারের ফোন নম্বর দেখাবে
  • উপরের ফন্ট সাইজ বাটন এখন আর প্রিন্টের সাইজ বদলাবে না
  • নতুন "তাগাদা লিস্ট" পেজ — বাকী কাস্টমারদের তালিকা, কতদিন ধরে বাকী তা দেখাবে, একসাথে অনেকজনকে SMS/WhatsApp তাগাদা পাঠানো যাবে
  • কাস্টমারের জন্য "ক্রেডিট লিমিট" সেট করা যাবে — লিমিট ছাড়ালে বিক্রয়ের সময় সতর্ক করবে (বিক্রয় বন্ধ করবে না)
  • নতুন "দিনশেষ রিপোর্ট" — দিনের ক্যাশ হিসাব, এবং হাতে গোনা ক্যাশের সাথে মিলিয়ে দেখার সুবিধা
  • ক্যাশ মেমো ও তাগাদা লিস্ট থেকে সরাসরি WhatsApp-এ কাস্টমারকে মেসেজ পাঠানো যাবে (একদম ফ্রি)
  • ক্যালকুলেটর এখন টেনে সরানো যাবে, এবং সরবরাহকারী পরিশোধ তালিকায় সার্চ করে সরবরাহকারী খোঁজা যাবে
  • প্রতিদিন রাতে ডাটাবেসের অটোমেটিক ব্যাকআপ চালু হয়েছে
  • মোবাইলে অ্যাপের মতো হোমস্ক্রিনে ইনস্টল করা যাবে (PWA)
  • অ্যাপের গতি বাড়ানো হয়েছে — ড্যাশবোর্ড দ্রুত লোড হবে, চ্যাটের কারণে সার্ভার কম ব্যস্ত থাকবে
  • মালিক প্যানেলে শাখা ডিলিট করার অপশন সরানো হয়েছে — শাখার তথ্য কখনো স্থায়ীভাবে মুছে যাবে না
  • ৪টি পেজের হেডারে "স্বাগতম" লাইন এখন সব পেজের মতো সঠিকভাবে দেখাবে
  • বিক্রয় রিপোর্টে "বাকী পরিশোধ" এবং লাভ-লোকসান রিপোর্টে "ইউজার ভিত্তিক" টেবিল আরও উপরে সরানো হয়েছে
  • স্টক তথ্য পেজ আবার খোলার সাথে সাথে পুরো স্টক লিস্ট দেখাবে (আগের মতো) — "আজ আপডেট" বাটনে ক্লিক করলে শুধু আজকের আপডেট দেখা যাবে
  • নতুন ফিচার: রিসিট প্রোফাইল — এখন প্রতিটি স্টাফের জন্য আলাদা কাশ মেমো তথ্য (স্টোরের নাম, মালিক, ঠিকানা) সেট করা যাবে (স্টোর কনফিগ পেজে নতুন ট্যাব)
  • "পণ্য রিসিভ লিস্ট" মেনু এখন "সরবরাহকারী" মেনুর ভেতরে পাওয়া যাবে
  • কীবোর্ড শর্টকাট মেনু আরও গোছানো হয়েছে, নতুন শর্টকাট যোগ হয়েছে (পণ্য রিসিভ লিস্ট, পরিশোধ তালিকা)
  • স্টাফ ইউজারদের "অন্যান্য খরচ / ছাড়" কার্ডে এখন সঠিক (পুরো দোকানের) মোট দেখাবে
  • বিক্রয় রিপোর্টে "ইউজার ভিত্তিক" ট্যাবে সারসংক্ষেপ টেবিল এখন সবার উপরে দেখাবে
  • স্টাফ ইউজারও নিজের বিক্রয়ের "অন্যান্য খরচ / ছাড়" কার্ড দেখতে পাবেন
  • স্টাফের বিক্রয় বিবরণে ওয়াক-ইন বিক্রয় আলাদা সেকশনে দেখাবে
  • সব রিপোর্ট পেজে শেষ তারিখ শুরুর তারিখের আগে সেট করা যাবে না
  • বিক্রয় রিপোর্টে "আমার বিক্রয় বিবরণ" টেবিলের জমা ও বাকীর মোট এখন সঠিকভাবে দেখাবে
  • তারিখ ফিল্টারে "শেষ তারিখ" শুরুর তারিখের আগে সেট করা যাবে না — ভুল রেঞ্জ আর সম্ভব না
  • স্টোর কনফিগে নতুন "ফন্ট" ট্যাব — ৪টি বাংলা ফন্ট থেকে পছন্দেরটি বেছে নিন
  • ফন্ট পরিবর্তন করলে পুরো অ্যাপের লেখা তাৎক্ষণিকভাবে বদলে যায় — পেজ রিলোড লাগে না
  • সব তারিখ ফিল্টার এখন স্বয়ংক্রিয়ভাবে আজকের তারিখ দেখায় — পেজ খুললেই আজকের ডেটা সামনে আসবে
  • ক্যালেন্ডার থেকে "শুরুর তারিখ" বদলালে "শেষ তারিখ"ও একই দিনে আপডেট হয়ে রিপোর্ট লোড হয়
  • স্টক পেজে দুটো তারিখ ফিল্টারই এখন কাজ করে এবং আজকের তারিখ দেখায়
  • বিক্রয় রিপোর্টে স্টাফরাও এখন ওয়াক-ইন বিক্রয়, বাকী পরিশোধ এবং অতিরিক্ত খরচের বিবরণ দেখতে পাবে — শুধু নিজের তথ্য
  • Root প্যানেলে ডেটাবেজ ব্যাকআপ ও রিস্টোর সুবিধা যোগ হয়েছে — এক ক্লিকে সম্পূর্ণ ডেটা export করুন
  • ইউজার ভিত্তিক বিক্রয় টেবিলে "বাকী পরিশোধ" (পণ্য ছাড়া পেমেন্ট) এখন পরিশোধ কলামে যোগ হবে — ক্যাশ মেলানো সঠিক হবে
  • বিক্রয় রিপোর্টে ইউজার ভিত্তিক টেবিলের মোট পরিশোধ এখন কার্ডের সাথে মিলবে — আগে আলাদা দেখাত
  • ড্যাশবোর্ডে "আজকের ইউজার ভিত্তিক বিক্রয়" টেবিল যোগ হয়েছে — দিনশেষে ক্যাশ মেলানো এখন আরও সহজ
  • দৈনিক বিক্রয় রিপোর্টে স্টাফও এখন সব কার্ড ও ইউজার ভিত্তিক টেবিল দেখতে পাবে
  • স্টাফ নিজের বিক্রয় বিবরণও দেখতে পাবে — পুরো দলের ক্যাশ হিসাব এক জায়গায়
  • নতুন বিক্রয়ে কার্টে যোগ করা আইটেম পরিবর্তন করা যাবে — মুছে আবার যোগ করতে হবে না
  • SMS সুবিধা চালু — নতুন বিক্রয়ে কাস্টমারকে স্বয়ংক্রিয় SMS পাঠানো হবে
  • কাস্টমার পেমেন্ট নিলে তাকে SMS নিশ্চিতকরণ পাঠানো হবে
  • বিক্রয় সংশোধন বা মুছলে অ্যাডমিনকে SMS জানানো হবে
  • কাস্টমার লিস্ট থেকে সরাসরি বাকী reminder SMS পাঠানো যাবে
  • SMS সেটিংসে প্রতিটি ট্রিগার আলাদাভাবে চালু/বন্ধ করা যাবে
  • ব্রাউজার বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হবে — নিরাপত্তা বাড়ানো হয়েছে
  • সাইডবার মেনুর নাম পরিবর্তন: "বিক্রয় লিস্ট", "পণ্য রিসিভ লিস্ট", "দৈনিক বিক্রয় রিপোর্ট"
  • বিক্রয় রিপোর্টে "ইউজার ভিত্তিক" ট্যাবে এখন সব ধরনের লেনদেন একটি টেবিলে দেখা যাবে
  • পণ্য রিসিভ লিস্ট — স্টাফও এখন সবার রিসিভ দেখতে পাবে (স্টক বোঝার জন্য)
  • লাভ-লোকসান রিপোর্টে এখন ইউজার ভিত্তিক পারফরম্যান্স টেবিল — কে কত লাভ করেছে
  • স্টাফ ইউজার বিক্রয় তালিকায় ঢুকলে ফাঁকা পেজ দেখাতো — এই সমস্যা সমাধান করা হয়েছে
  • স্টাফরা বিক্রয় রিপোর্টেও এখন শুধু নিজের করা বিক্রয় দেখবে — অন্য কারো তথ্য নয়
  • লাভ-লোকসান রিপোর্ট এখন শুধু অ্যাডমিন/মালিক দেখতে পাবেন, স্টাফ নয়
  • উপরের টপবারে নামের পাশে এখন ইউজারের ধরন (অ্যাডমিন / স্টাফ) দেখানো হবে
  • বিক্রয় রিপোর্টের একটি কার্ডের নাম পরিবর্তন করে "নগদ আছে" করা হয়েছে
  • বাংলা ফোনেটিক টাইপিং মাঝেমধ্যে আটকে যাওয়ার সমস্যা সমাধান করা হয়েছে
  • কোনো পেজে কারিগরি সমস্যা হলে এখন তা শনাক্ত করে "রিফ্রেশ করুন" বার্তা দেখানো হবে
  • স্টাফরা এখন শুধু নিজের করা বিক্রয় ও পণ্য গ্রহণ দেখতে পাবে — অন্যদের তথ্য নয়
  • বিক্রয় ও পণ্য গ্রহণ তালিকায় কোন ইউজার এন্ট্রি করেছে তা দেখা যাবে, এবং আলাদা "ইউজার ভিউ" যোগ হয়েছে
  • বিক্রয় রিপোর্টে "ইউজার ভিত্তিক" ট্যাব — প্রতিটি ইউজারের আলাদা বিক্রয় হিসাব
  • সংশোধন ও ডিলিট অনুমোদন ব্যবস্থা — স্টাফের অনুরোধ অ্যাডমিন অনুমোদন করবে
  • নোটিফিকেশন বেলে অনুমোদনের অপেক্ষায় থাকা অনুরোধের সংখ্যা দেখানো হবে
  • টপবারে এখন ইউজারের ধরন (অ্যাডমিন / স্টাফ) দেখানো হবে
  • "মাল রিসিভ" শব্দটি পরিবর্তন করে সর্বত্র "পণ্য গ্রহণ" করা হয়েছে
  • এলাকা নির্বাচনে এখন লিখে সার্চ করা যাবে — শত শত এলাকা থেকে সহজে খুঁজে বাছাই করুন
  • বিক্রয় লগ পেজে ফিল্টার বাটন যোগ করা হয়েছে (সংশোধিত / মুছে ফেলা আলাদাভাবে দেখুন)
  • কীবোর্ড শর্টকাট আরও নির্ভরযোগ্য করা হয়েছে
  • আইটেমস, বিক্রয়, পণ্য গ্রহণ এবং স্টক তালিকায় এখন সার্চ ও ফিল্টার করলে পেজ রিফ্রেশ হয় না — তাৎক্ষণিক রেজাল্ট দেখাবে
  • বিক্রয় রিপোর্ট পেজে কাস্টমার এখন লিখে সার্চ করে বাছাই করা যাবে (লম্বা ড্রপডাউনের বদলে)
  • অনলাইন থাকা অবস্থায় অপ্রয়োজনীয় খালি লাইন (ডাবল লাইন) টপবার থেকে সরিয়ে ফেলা হয়েছে
  • কীবোর্ড শর্টকাট বাটন এখন রঙ দিয়ে আলাদাভাবে দেখানো হচ্ছে
  • উপরের লেখার সাইজ বাটন (A A A) ছোট স্ক্রিনে আগের চেয়ে ছোট দেখাবে
  • "ছোট লেখা" বাটনে ক্লিক করলে এখন পুরো পেজের সবকিছু (বাটন, টেবিল, আইকন) একসাথে ছোট হয়ে যাবে — কেবল লেখা নয়
  • এখন লগইন পেজেও "নতুন কী আছে" বাটনে ক্লিক করে সাম্প্রতিক আপডেট দেখা যাবে
  • একটি সমস্যা ঠিক করা হয়েছে যার কারণে অ্যাপের কিছু পেজে এরর দেখাচ্ছিল
  • কাস্টমার তালিকায় এখন তাৎক্ষণিক ফিল্টার হয় — সার্চ করলে পেজ রিফ্রেশ হয় না
  • কাস্টমার পরিশোধ পেজে কাস্টমার এখন লিখে সার্চ করে বাছাই করা যাবে (লম্বা ড্রপডাউনের বদলে)
  • বাংলা ফোনেটিক টাইপিং: লেখা সিলেক্ট করে নতুন কিছু টাইপ করলে এখন ঠিকমতো প্রতিস্থাপন হয়
  • ড্যাশবোর্ড ও রিপোর্ট পেজে বিভিন্ন উন্নতি
  • ইন্টারনেট না থাকলেও বিক্রয় করা যাবে — সংযোগ ফিরলে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হবে
  • পেজ পরিবর্তন এখন অনেক দ্রুত — পুরো পেজ রিলোড হয় না
  • পরিশোধ তালিকায় এখন সরবরাহকারীর জমার তথ্যও দেখানো হয়
  • আইটেম এডিট পেজে বর্তমান স্টক দেখানো শুরু হয়েছে
DEMO ACCOUNTS DEV ONLY
1
🏪 শাখা
1
🏢 সুপার
1
👔 অ্যাডমিন
5
👤 স্টাফ
⚙ সিস্টেম রুট
Root
root@system.com
pass: password  ·  সব কিছু নিয়ন্ত্রণ
🤝 রিসেলার
Reseller
resell@a.com
pass: password  ·  নুমান
#1 Super Admin 1 শাখা
মালিক
super@admin.com
pass: password
প্রধান শাখা
Admin
admin@pos.com
pass: password  ·  Admin
Staff
a11@b11.com
pass: password  ·  ABDUR RHAMAN
Staff
a22@b22.com
pass: password  ·  ABDUR RHAMAN 2
Staff
a1@b1.com
pass: password  ·  MD FARUK HOSSIAN
Staff
a@b.com
pass: password  ·  RUPASHIBANGLA
Staff
a@b1.com
pass: password  ·  RUPASHIBANGLA 2

স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে লগইন করুন